Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

লামায় তক্ষক সহ দুই ব্যবসায়ী পুলিশের হাতে আটক

ইসমাইলুল করিম :লামা প্রতিনিধি :রাতের আধাঁরে মোটর সাইকেল যোগে পাচারকালে তক্ষক সহ দুই ব্যবসায়ীকে আটক করেছে লামা থানা পুলিশ। (১৮জুন) রবিবার দিবাগত রাত সাড়ে ১১টায় পার্বত্য জেলা বান্দরবানের লামা-চকরিয়া সড়কের ইয়াংছা ছয় মাইল নামক স্থানে সড়কের উপর তক্ষক সহ হাতেনাতে তাদের আটক করা হয়। এসময় তাহাদের হেফাজত হতে ১টি তক্ষক (টুটটেং) নামীয় বন্যপ্রাণী উদ্ধার ও পাচারকাজে ব্যবহৃত একটি ইয়ামাহা ফেজার মডেলের মোটর সাইকেল জব্দ করা হয়েছে।

আটক তক্ষক ব্যবসায়ীরা হল, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মাদ্রাসা পাড়ার নুরুল হুদা ও শামসু নাহার এর ছেলে মোঃ কুতুব উদ্দীন (৪২) এবং একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সিকদার পাড়ার মৃত মোহাম্মদ পেটান ও সুরা খাতুন এর ছেলে মোঃ নাজিম উদ্দিন (৪৫)।

লামা থানা পুলিশের এসআই ও মামলার বাদী মোঃ সাজ্জাদ চৌধুরী বলেন, লামা-চকরিয়া সড়কে কিলো নাইট ডিউটিরত অবস্থায় রবিবার দিবাগত রাত সাড়ে ১১টায় ফাঁসিয়াখালী ছয় মাইল নামক স্থানে পাকা রাস্তার উপর একটি মোটর সাইকেল থামার জন্য সংকেত দিই। মোঃ নাজিম উদ্দিন মোটর সাইকেল চালাচ্ছিল। মোটর সাইকেলটি থামলে মোটর সাইকেলের পিছনে বসা আসামী মোঃ কুতুব উদ্দীন (৪২) এর হাতে থাকা একটি প্লাষ্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ব্যাগে রক্ষিত ১টি বন্যপ্রাণী তক্ষক পাই। তক্ষকটি লেজসহ লম্বা অনুমান ১২ইঞ্চি, যার ৪টি পা আছে এবং পা গুলো দেখতে মুরগীর পায়ের মত। যার আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা বলে জানায় তারা। অতঃপর বন্যপ্রাণী তক্ষক ও পরিবহন কাজে জড়িত থাকায় দুইজনকে গ্রেফতার করি ও আসামীদের কর্তৃক ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, এই বিষয়ে বন্যপ্রাণী (সংরক্ষন ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৯/৪১ ধারায় মামলা নেয়া হয়েছে। আসামীদের সোমবার সকালে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!