Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

লামায় বিনামুল্যে ফলদ গাছের চারা ও উপকরণ পেল ৫১ বাগান চাষীরা

ইসমাইলুল করিম: লামা প্রতিনিধি:পার্বত্য অঞ্চলের ভূমির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও পারিবারিক পুষ্টি চাহিদা মেটাতে পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ৫১ জন প্রান্তিক বাগান চাষীকে বিনামূল্যে ফলদ গাছের চারা ও উপকরণ প্রদান করেছে বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশ। (১৯ জুন) সোমবার দুপুরে সংস্থার এগ্রো ইকোলজি প্রকল্প-২ এর আওতায় উপকারভোগীর মাঝে এসব প্রদান করা হয়। প্রতিজন বাগান চাষীকে দেয়া হয় ৮০টি ফলদ গাছের চারা ও ৫ হাজার টাকার উপকরণ।

উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি রাজা পাড়ার বাগান চাষী রুংপাও মুরুংয়ের হাতে চারা ও উপকরণ তুলে দিয়ে কর্মসূচীর উদ্ভোধন করেন। এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন, প্রকল্পের বান্দরবান কর্মসূচী কর্মকর্তা রুপনা দাশ, দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের কর্মসূচী কর্মকর্তা সিপু গোমেজ, প্রকল্পের উপজেলা মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার, হিউমেন্টারিয়ান ফাউন্ডেশনের মাঠ সহায়ক বীর সিংস চাকমা, সাংবাদিক মো. নুরুল করিম আরমান, মাঠ সহায়ক পংমে মার্মা, মিকাইল ত্রিপুরা, অংনুচিং মার্মা উপস্থিত ছিলেন।

এর আগে একই প্রকল্পের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘সামাজিক সুরক্ষায় প্রবেশাধিকার’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার প্রধান অতিথি ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন ও উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল প্রমুখ। সেমিনারে সাংবাদিক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রকল্পের ৫১জন উপকারভোগী অংশ গ্রহণ করেন।

এ বিষয়ে প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার বলেন, মূলত পার্বত্য অঞ্চলের ভূমির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও আত্মসাজিক অবস্থার উন্নয়ন পাশাপাশি পারিবারিক পুষ্টি চাহিদা মেটাতেই কারিতাস বাংলাদেশের সিপিপি পিএইপি-২ প্রকল্পের ৫১ জন বাগান চাষীদের ৪ হাজার ৫০০টি বিভিন্ন প্রজাতির ফলের চারা প্রদান করা হয়। এতে আম, লিচু, কমলা, মাল্টা, সফেদা, লটকন, আমড়া, পেয়ারা, লেবু, কিল সহ ২০ প্রকারের চারা রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!