Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

গ্রামীণ ব্যাংক গোমদন্ডী শাখায় বৃক্ষ রোপন কর্মসূচি পালন

মোঃজুবাইরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃগ্রামীণ ব্যাংক গোমদন্ডী শাখায় বৃক্ষ রোপন কর্মসূচি পালন

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় ঘোষিত সারাদেশ ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে গতকাল ২০ শে জুন গ্রামীণ ব্যাংক গোমদন্ডী শাখায় বৃক্ষ রোপন অভিযান পালন করা হয়েছে। বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধি, প্রকৃতিক পরিবেশ বিপন্ন, জলবায়ু পরিবর্তন এবং নির্বিচারে বৃক্ষ নিধনযজ্ঞে যে সংকট তৈরি হয়েছে, সেখান থেকে পরিত্রাণের জন্য গ্রামীণ ব্যাংক প্রাধান কার্যালয় বর্ষকাল ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি হাতে নিয়েছে। তার ধারাবাহিকতায় চট্টগ্রাম যোনের নবাগত যোনাল ম্যানেজার কে এম রহমত উল্লাহ এর নির্দেশনায় বোয়ালখালী এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম এর তত্বাবধানে এরিয়ার ১২ টি শাখায় ব্যাপক আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। গোমদন্ডী শাখার শাখা ব্যবস্থাপক মোক্তার আহমেদ এর নেতৃত্বে শাখার সকল সহকর্মী স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করে। এই সময় কেন্দ্রে কেন্দ্রে সকল সদস্য কর্মসূচি সফল করার লক্ষ্যে বাড়ির আঙিনায় পতিত জায়গায় ও রাস্তার দু’পাশে বৃক্ষ রোপন করে। গ্রামীণ ব্যাংকের এই কর্মসূচি এলাকায় সাড়া জাগিয়েছে এবং সাধারণ জনগণকে বৃক্ষ রোপনে উৎসাহিত করেছে। বেয়ালখালী এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম বলেন, প্রধান কার্যালয়ের নির্দেশনায় আমাদের বৃক্ষ রোপন অব্যাহত থাকবে। গ্রামীণ ব্যাংক সবসময় দেশ ও জাতির কল্যাণে অগ্রগামী। গোমদন্ডী শাখার শাখা ব্যবস্থাপক মোক্তার আহমেদ বলেন, নোবেল বিজয়ী এই প্রতিষ্ঠান মানুষের জন্য নিবেদিত। “গাছে গাছে ভরবে দেশ, সবুজ হবে বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে গ্রামীণ ব্যাংক সকল কর্মকর্তা/ কর্মচারী ও সদস্যের সাথে সবুজ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করবে। এই সময় শাখার ৬৩টি কেন্দ্রে এক সাথে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!