Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

নাইক্ষ্যংছড়িতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে দিনব্যাপী কর্মশালা

আমিনু্ল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

২১ জুন বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা।

হাফেজ মাও.জালাল উদ্দিন ফারুকীর কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন বান্দরবান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ রুহুল আমিন।

বান্দরবান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর
মোঃ শফিকুল ইসলাম ভূইয়ার সঞ্চালনায় অতিথি হিসেবে
বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি শামসুদ্দিন মুহাম্মদ রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা মার্মা,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাইনুদ্দীন খালেদ, প্রেস ক্লাব আহবায়ক মোঃ আবদুল হামিদ, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের ব্যবস্থাপক রুহুল আমিন হেলালী, নাইক্ষ্যংছড়ি থানার এসআই মোঃ মনির প্রমুখ।

কর্মশালায় অংশগ্রহণ করেন, ইউপি চেয়ারম্যান, মুক্তিযুদ্ধা, ইউপি মেম্বার, শিক্ষক, মসজিদের ইমাম ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, এবং সাংবাদিকবৃন্দ।

কর্মশালায় বক্তাগণ মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে ঐক্যমত পোষণ করেন। পাশাপাশি কর্মশালায় অংশ গ্রহন কারীরা মাদকদ্রব্য বন্ধ ও মাদকাসক্ত থেকে রক্ষা পেতে নানা বিষয় তুলে ধরেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!