হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের ৩য় পযার্য়ের চার লক্ষ টাকা পরিমাণে ক্রীড়া সামগ্রী ও আসবাবপত্র বিতরণ করা হয়েছে।
২১ জুন বুধবার বিকাল ৪.০০ ঘটিকার সময়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে রোয়াংছড়ি সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার উসিংচিং মারমা প্রকল্প সভাপতিত্বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার বরাদ্দে রোয়াংছড়ি সাংস্কৃতিক একাডেমির আসবাবপত্র ক্রয়ের বিতরণ, ৩নং আলেক্ষ্যং ইউপি ২নং ওয়ার্ড মেম্বার যুদ্ধসেন তঞ্চঙ্গ্যার প্রকল্প সভাপতিত্বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দের লক্ষীচন্দ্র পাড়া বৌদ্ধ বিহারে মাইক, সাউন্ড সিস্টেম ও অন্যান্য আসবাবপত্র ক্রয়ের বিতরণ ও আলেক্ষ্যং ইউপি ৮নং ওয়ার্ড মেম্বার দেবেন্দ্র তঞ্চঙ্গ্যার প্রকল্প সভাপতিত্বে এক লক্ষ টাকার বরাদ্দে রোয়াংছড়ি উপজেলা ক্রীড়া সংগঠন রোয়াংছড়ি পাড়া, রোয়াংছড়ি বাজার, আন্তাহা পাড়া, কচ্ছপতলি পাড়া, বটতলি, বৈদ্য পাড়া ও অন্যান্য সংগঠন ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা দুযোর্গ ব্যবস্থাপনা কর্মকর্তা মো:আসাদুজ্জামান, রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নেইতং বুইতিং, সাধারণ সম্পাদক আনন্দ সেন তঞ্চঙ্গ্যা, আলেক্ষ্যং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুচমং মারমা, সাধারণ সম্পাদক মংসে মারমা, উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি হ্লাছোহ্রী মারমা, উপজেলা কৃষকলীগ সভাপতি দেবেন্দ্র তঞ্চঙ্গ্যা, উপজেলা ছাত্রলীগ সভাপতি অংসিংউ মারমাসহ প্রমুখ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি