Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

চিরিংগা হাইওয়ে থানা পুলিশের অভিযানে ১ হাজার ৫ শত ২৮ পিছ ইয়াবাসহ আটক-১

ইসমাইলুল করিম : লামা প্রতিনিধি:চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজ গেইট এলাকায় তল্লাশি চালিয়ে ১৫২৮ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে চিরিংগা হাইওয়ে থানা পুলিশ।

(২৪ জুন-২৩) শনিবার বিকাল অনুঃ ৩:২০ টায় হাইওয়ে পুলিশ, কুমিল্লা রিজিয়নের আওতাধীন চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) এস আই খোকন কান্তি রুদ্র এর নেতৃত্বে এএস আই লিটন সরকার ও সংগীয় ফোর্সসহ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া থানাধীন লক্ষ্যারচর ইউপিস্থ চকরিয়া কলেজ গেইট যাত্রীছাউনীর সামনে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম অভিমুখী এলাইন বাসে অভিযান চালিয়ে আব্দুর রশিদ নামের এক যুবকের দেহ তল্লাশি করে তার প্যান্টের ডান পকেটে গোপনে লুকিয়ে রাখা পলিথিনে মুড়ানো নীল রঙের ৮ টি প্যাকেটে মোট ১৫২৮ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এবং অবৈধ ইয়াবা বহন করার দায়ে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪,৫৮,৪০০ টাকা। আটক আসামী আব্দুর রশিদ চট্টগ্রামের পটিয়া উপজেলার পটিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের গৌবিন্দেরখীল এলাকার এরফান আলী মাষ্টার বাড়ীর মৃত লুৎফর রহমানের ছেলে বলে জানা যায়।

চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) খোকন কান্তি রুদ্র জানান গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজ গেইট এলাকায় আমরা অভিযান পরিচালনা করে আসামী আব্দুর রশিদের দেহ তল্লাশি করে তার কাছে গোপনে লুকিয়ে রাখা ১৫২৮ পিচ ইয়াবা জব্দ করি, অবৈধ ইয়াবা রাখার দায়ে তাকে আটক করে চকরিয়া থানায় হস্তান্তর করি।

আটক আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে চকরিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!