Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

রংপুরের পীরগাছায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আলাইকুমারী নদীর উপর অস্থায়ীভাবে বেইলি ব্রীজ স্থাপন এবং বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান

ঢাকা, 26 জুন ২০২৩ : রংপুর জেলার পীরগাছা উপজেলাধীন দামুর চাকলা বাজার সংলগ্ন আলাইকুমারী নদীর উপর ব্রীজটি গত ২৮ মে ২০২৩ তারিখ রাত আনুমানিক ২০৩০ ঘটিকার সময় ভেঙ্গে যায়। ফলে উপজেলার ইটাকুমারী, অন্নদানগর, ছাওলা, তাম্বুলপুর ইউনিয়নের জনগণের চলাচলের ব্যস্ততম এই রাস্তাটির সাথে রংপুরসহ অন্যান্য জেলা ও উপজেলার সবরকম যোগাযোগ বন্ধ হয়ে যায়। জনসাধারণের চলাচলের সুবিধার্থে জরুরী ভিত্তিতে একটি অস্থায়ী ব্রীজ (বেইলি ব্রীজ) স্থাপন করার প্রয়োজনীয়তা দেখা দেয়। ফলশ্রুতিতে গত ১৯ জুন ২০২৩ তারিখ বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন এর সার্বিক তত্ত্বাবধানে আলাইকুমারী নদীর উপর ১০০ ফুট দৈর্ঘ্যরে একটি বেইলী ব্রীজ স্থাপন করা হয়েছে।

উক্ত ব্রীজের কাজ চলাকালে ১৬ জুন ২০২৩ তারিখে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল সাকিল আহমেদ, এসপিপি, বিজিবিএম, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি এবং ১৭ জুন ২০২৩ তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বানিজ্যমন্ত্রী জনাব টিপু মুনশি ব্রীজটি পরিদর্শন করেন। ব্রীজ এর কাজ স্বল্প সময়ে দ্রতততার সাথে সম্পন্ন করায় স্থানীয় এলাকাবাসী বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করে। ব্রীজ নির্মাণের ফলে জনসাধারণের যোগাযোগের অসুবিধা দূর হয়েছে।

এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গত ১৯ জুন ২০২৩ তারিখ রংপুর এরিয়ায় গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৩ চলাকালীন রংপুর, ঠাকুরগাঁও এবং দিনাজপুর জেলায় বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়। উল্লেখ্য, ৩টি জেলায় ৭০৯ জন পুরুষ, ৭২২ জন মহিলা, ৪৮৫ জন শিশু এবং ১৭৫ জনের ব্লাড গ্রুপিংসহ সর্বমোট ২,০৯১ জনকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা এবং ঔষধ বিতরণ করা হয়। এছাড়াও ১৫৫ জনের ব্লাড সুগার (ডায়াবেটিস) পরীক্ষা করা হয়েছে এবং বেশ কিছু সংখ্যক রোগীর জটিল রোগের পরবর্তী চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!