Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

লামায় ইউএনও মোস্তফা জাবেদ কায়সার পেল শুদ্ধাচার পুরস্কার

ইসমাইলুল করিম লামা প্রতিনিধি:পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলা নির্বাহী অফিসার শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। কর্মক্ষেত্রে স্বচ্ছতা, মো. মোস্তফা জাবেদ কায়সার পেশাগত দক্ষতা, পেশাগত জ্ঞান, কর্তব্যনিষ্ঠা, সততার দক্ষতাসহ বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জন এবং নিদর্শন, সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ জেলা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সামাজিক সুশাসন পর্যায়ে ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য জাতীয় লামার ইউএনও মোস্তফা জাবেদ কায়সার পেল শুদ্ধাচার।

বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জনে ও ভালো কাজের স্বীকৃতি সরুপ পুরস্কার হিসেবে তাকে একটি ক্রেস্ট, সনদ ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়েছে। (২৫ জুন) রবিবার বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি পুরস্কারটি তুলে দেন। পুরস্কার প্রাপ্তিতে ইউএনও মোঃ মোস্তফা জাবেদ কায়সার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বান্দরবান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি স্যারের প্রতি। তিনি বলেন, চাকুরী জীবনে এ পুরস্কার আমার অনেক বড় প্রাপ্তি। এতে আমার কাজের স্পৃহা আরো বেড়ে যাবে। পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ইউএনও মোঃ মোস্তফা জাবেদ কায়সার বলেন, যেকোনো পুরস্কারই আনন্দের। জাতীয় শুদ্ধাচার পুরস্কার আমার জন্য নিঃসন্দেহে একটা বিশাল সম্মানের বিষয়।

বিভিন্ন মাধ্যমে অভিনন্দন পেয়ে বলেন, এই পুরস্কার আমাকে ভালো কাজে আরও বেশি উৎসাহ দেবে। আমি কাজ করতে পছন্দ করি। তিনি তার উপর অর্পিত দায়িত্ব আরও সঠিক ভাবে পালনে সকলের সহযোগিতা কামনা করেন। এসময় বান্দরবান জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এবং উপজেলা পর্যায়ের সকল ইউএনও উপস্থিত ছিলেন। অপরদিকে লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার শুদ্ধাচার পুরস্কার পাওয়ায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা জানান।

লামা তথ্য অফিসার খন্দকার তৌহিদ অভিনন্দন জানিয়ে বলেন, সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয় ও রাষ্টীয় আপ্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় শুদ্ধাচার কৌশল এর আলোকে এই সম্মানজনক পুরস্কারের জন্য ওনাকে মনোনয়ন দেয়া হয়। স্বীয় কর্মদক্ষতা, পেশাগত জ্ঞান, দক্ষতা, সততা, কর্তাব্যনিষ্ঠ, শৃঙ্খলাবোধ, সেবা গ্রহীতার সঙ্গে আচরণ, উদ্ভাবনী চর্চাসহ সৃজনশীলতার মাধ্যমে সরকারের কর্মসূচী বাস্তবায়ন সহ লামা উপজেলা একজন সন্মুখযোদ্ধা হিসেবে কাজ করে, জেলা প্রশাসনের শুদ্ধাচার পুরস্কার পেলেন উপজেলা পর্যায়ের দপ্তর প্রধান ক্যাটাগরিতে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার। এসময় সংক্ষিপ্ত এক আলোচনা শেষে বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা এক মাসের মুল বেতনের সমপরিমাণ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন জেলা প্রশাসক। গত এক বছরের কর্মকান্ডের মূল্যায়নে ২০২২-২৩ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কার পান তিনি। নির্বাহী অফিসার হাত ধরে আরো এগিয়ে যাক লামা উপজেলা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!