আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃবান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চুল্লা পাড়ায় টিলা কেটে পরিবেশ ধ্বংস করার অভিযোগে ১ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
১৭ জুলাই সোমবার দুপুর সাড়ে ১২ টার সময়
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা এ আদেশ দেন।
দণ্ডাপ্রাপ্ত ব্যক্তি হলো সোনাইছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড মৃত্যু আবদুল জলিলের পুত্র মুজিবুল হক প্রকাশ মুজিবুল্লাহ (৫০)
উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত আটককৃত ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযান পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি থানার থানার এসআই সৌরভ এএসআই মেজবাসহ সঙ্গীয় ফোর্স
নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা বলেন, যারা পাহাড়-টিলা কেটে পরিবেশের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি