Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

বরকলে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি’র বার্ষিক কর্মপরিকল্পনা

॥ রাঙ্গামাটি প্রতিনিধি॥রাঙ্গামাটির বরকল উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উদ্যোগে লীন প্রকল্পের আওতায় উপজেলায় বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭জুলাই) সকালে উপজেলা নির্বাহী কার্যালয়ের কনফারেন্স কক্ষে এ সভা আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগর এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা,বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা।
এসময় আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা ও বড় হরিণা ইউপি চেয়ারম্যান নিলাময় চাকমা,উপজেলা জুম ফাউন্ডেশন(লীন প্রকল্প) সমন্বয়ক সঞ্চয় চাকমা ও ফিল্ড ফ্যাসিলিটেটর তাপস কুমার চাকমা সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা বলেন,তৃণমূল পর্যায়ে পুষ্টি বিষয়ে অধিকাংশ মানুষ এখনো অভ্যস্ত নয়। শিক্ষিত সমাজেও এ ঘাটতিটা রয়েছে। এছাড়া ভৌগোলিকগত কিছু সমস্যাও রয়েছে। আর এইসব বিষয়গুলো পর্যালোচনা করে সংশ্লিষ্ট দপ্তরের তৃণমূল পর্যায়ে পুষ্টি বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমগুলো বাস্তবায়ন করা দরকার।
সভাপতি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগর বলেন, সুস্থ ও মেধাবী জাতি পেতে পুষ্টিকর খাবারের বিকল্প নেই। তাই শ্রেণী,বয়স বিশেষে সবাইকে পুষ্টিকর খাদ্য খেতে হবে। এসব বিষয়ে সচেতনতা সৃষ্টিতে দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!