Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

খাগড়াছড়িতে আওয়ামীলীগ-বিএনপি‘র পাল্টাপাল্টি সংঘর্ষ,সাংবাদিকসহ দেড় শতাধিক আহত

খাগড়াছড়িতে প্রতিনিধি:খাগড়াছড়িতে আওয়ামীলীগ-বিএনপি‘র পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের প্রায় ১৫০জনের অধিক নেতাকর্মী আহত হন।

আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় শহরের শাপলা চত্বর ও আশপাশ এলাকায় এই ঘটনার সূত্রপাত ঘটে। প্রায় তিন ঘন্টারও বেশি সময় ধরে সংঘর্ষ চলে।

আওয়ামীলীগ উন্নয়ন শোভাযাত্রা এবং বিএনপি তাদের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী পদযাত্রা বের করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম, মো: আলমাছ, ক্যজরী মারমাসহ
৮০-৯০জন এবং জেলা বিএনপি‘র সমবায় সম্পাদক মো: হোসেন বাবুসহ ৩০-৪০জন আহত হয়েছেন। আহত কয়েকজনকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করে।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী জানান, উন্নয়ন শোভাযাত্রায় অংশ নিতে আসার পথে বিএনপির ক্যাডাররা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় খাগড়াছড়ি পৌরসভাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে বিএনপি‘র লোকজন।এ সময় খাগড়াছড়ি সদর থানার ওসি মো: আরিফুর রহমান,সদর থানার দুজন এস আইসহ অন্যান্য পুলিশ ও সাংবাদিক আহত হন।

জেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক এমএন আবছার জানান, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী পদযাত্রায় যেতে চাইলে আওয়ামীলীগ কর্মীরা তাদের ওপর হামলা চালাতে ১০০জনের অধিক নেতাকর্মী আহত হন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!