Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

চকরিয়ায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি:চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাংয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ২জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও তিনজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং মাজার গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত দুজন হলেন টিপু সুলতান (২২) ও তালহা জোবায়ের সাজিদ (২১)। টিপু সুলতান ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নাসিরাবাদ শ্যামগ্রাম এলাকার জামাল হোসেনের ছেলে ও সাজিদ যশোর জেলার শার্শা উপজেলার সুবর্ণখালী এলাকার মো. আবু হাসানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস কক্সবাজার যাচ্ছিল। বাসটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং মাজার গেইট এলাকায় পৌঁছালে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বাসের দুজন যাত্রীকে মৃত ঘোষণা করেন। চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র বলেন, নিহত দুজনের লাশ পুলিশের হেফাজতে আছে। বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!