Logo
শিরোনাম
‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু 

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে ও চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে বান্দরবানে কাজ করবে পাহাড়ি ছাত্র পরিষদ ইউপিডিএফ গণতান্ত্রিক

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি:পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে ও চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে বান্দরবানে কাজ করবে পাহাড়ি ছাত্র পরিষদ ইউপিডিএফ গণতান্ত্রিক ।

আজ ২০ জুলাই বৃহস্পতিবার সকালে বান্দরবান প্লাজা হোটেল প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ইউপিডিএফ গণতান্ত্রিকের আয়োজনে দ্বিতীয় সম্মেলন ও যৌত কাউন্সিল অনুষ্ঠিত হয় ।

পাহাড়ি ছাত্র পরিষদ ইউ পিডিএফ গণতান্ত্রিক বান্দরবান জেলার সহ-সভাপতি বর্ষা তংচংগ্যা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপিডিএফ গণতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক  অমল কান্তি তংচংগ্যা ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি দীপন চাকমা, বান্দরবান জেলা শাখা ইউপিডিএফ গণতান্ত্রিকের সভাপতি মংপু মারমা , পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক কলিন চাকমা , বান্দরবান জেলা ইউপিডিএফ গণতান্ত্রিকের সাধারণ সম্পাদক উবামং মারমা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বান্দরবান জেলা শাখার ইউপিডিএফ গণতান্ত্রিক জেলার সভাপতি মংপু মারমা বলেন ,পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে ও চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে বান্দরবানে কাজ করবে পাহাড়ি ছাত্র পরিষদ ইউপিডিএফ গণতান্ত্রিক । তিনি আরো বলেন রক্ত ও সংঘাতের মধ্য দিয়ে নয় পারস্পরিক সহমর্মিতার মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের শান্তি ফিরিয়ে আনতে দেশ ও মানুষের জন্য কাজ করবে গণতান্ত্রিক ইউ পিডিএফ গণতান্ত্রিক। এজন্য সকলকে একযোগে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!