Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

থানচিতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

চিংথোয়াই অং মার্মা,থানচি প্রতিনিধিঃ“সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” এই প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের ন্যায় বান্দরবানে থানচিতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এক বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (২৩ জুলাই) সকালে উপজেলা প্রশাসনে আয়োজনে মিলনায়তন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবুল মনসুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা।

দিবসটি উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে অফিস সহায়ক পলাশ পাল সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমদাদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সুজন মিয়া, উপজেলা শিক্ষা সহকারী কর্মকর্তা মোঃ মিজান উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খালেদ প্রমূখ। এছাড়াও উপজেলা সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!