Logo
শিরোনাম
‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু 

বান্দরবানে ডিসি বাংলো থেকে চোর চক্রের এক সদস্য আটক

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি:গত কয়েক মাস ধরে বান্দরবানের বিভিন্ন এলাকায় দোকানপাট ও বাসা বাড়িতে চুরির কারণে অতিষ্ট হয়ে উঠেছে বান্দরবানবাসী ।

আজ রবিবার ২৩ জুলাই সকালে বান্দরবানে ডিসি বাংলো থেকে পুলিশের অভিযানে চোর চক্রের এক সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে ।

সূত্র জানা যায়, গত কোরবানের আগের দিন থেকে বান্দরবান শহরে বিভিন্ন এলাকায় তালা ভেঙে দোকানের মালামাল ও বাসাবাড়ি চুরি করা শুরু হয় ।

এ বিষয়ে ভুক্তভোগীরা অনেকবার থানায় অভিযোগ করলেও চোর চক্রের সদস্যদের
আটক করা সম্ভব হয়নি ।

ফলে স্থানীয় এলাকাবাসীর অতিষ্ঠ হয়ে যার যার এলাকায় চোরদেরকে ধরার জন্য জেলা প্রশাসক মহোদয়ের কাছে ফেসবুকে স্টার্ট দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করে ।

উল্লেখ্য যে গত ২২জুলাই শনিবার জেলা প্রশাসক এর বাস ভবন থেকে বান্দরবান জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাসের ব্যবহৃত ল্যাপটপ চুরি করে নিয়ে যাই চোর চক্রের সদস্যরা ।

রবিবার ২৩ জুলাই সকালে আবারও সেখানে চুরি করার জন্য গেলে চোরচক্রের এক সদস্যকে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ্যস্ত করা হয় ।

স্থানীয় লোকজন জানান, বান্দরবানে দীর্ঘদীন ধরে দোকান থেকে শুরু করে নানান অফিসে মূল্যবানের জিনিস পত্রগুলো চুরি করে আসছিল এই চোর চক্রের সদস্যরা । বর্তমানে প্রশাসনের সহযোগিতায় চোর সদস্য চক্রের একজনকে আটক করা গেলেও বাকিরা পলাতক।

এ বিষয়ে পুলিশ প্রশাসন সাংবাদিকদের অবগত করেন বাকি সদস্যদের খুব দ্রুত সময়ের মধ্যে আটক করে আইনের আওতায় আনা হবে । এজন্য সকল সচেতন মহল কে একত্রিত হয়ে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!