Logo
শিরোনাম
‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু 

গৃহহীন থাকবে না পার্বত্য বান্দরবানের কোন মানুষ

গৃহহীন থাকবে না পার্বত্য বান্দরবানের কোন মানুষ

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি:সোনার বাংলা গড়তে, আবাসন সমস্যার সমাধান করতে , গ্রাহকের সাথে সখ্য সর্বোত্তম সেবায় লক্ষ্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে
পার্বত্য বান্দরবানে উদ্বোধন করা হয়েছে গৃহঋণ সেবা ক্যাম্পেইন ।

আজ ২৫ জুলাই মঙ্গলবার সকালে
বান্দরবান জেলা সদরে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এর শাখা অফিসে এই গৃহঋণ সুবিধার শুভ উদ্বোধন করা হয় ।

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন বিএইচবিএফসি এর বান্দরবান শাখার ম্যানেজার মোহাম্মদ রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএইচবিএফসির উপ মহাব্যবস্থাপক ও চট্টগ্রামের জোনাল ম্যানেজার মোঃ আলী জিন্নাহ ,এন আরবিসি ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ নওশাদ আমিন, বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক ,বিএইচবিএফসির সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ মাহমুদুল  ইসলাম  সহ বিএইচবিএফসি’র সেবা গ্রহীতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি অনেক।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, প্রত্যেকটা মানুষের গৃহ সেবা পৌঁছে দেবার জন্য আমরা কাজ করে যাচ্ছি ।

বান্দরবানে বিএইচবিএফসি’র গৃহঋণ সেবা আগে থেকেই চালু রয়েছে। সংস্থাটির চট্টগ্রাম প্রধান শাখা অফিস থেকে এ অঞ্চলে ঋণ সেবা কার্যক্রম পরিচালনা করা হতো। এলাকায় নতুন এ অফিস চালুর ফলে প্রতিষ্ঠানটি ঋণসেবা জনগণের হাতের নাগালে পৌঁছেছে । এর ফলে এ অঞ্চলে গৃহঋণের প্রবাহ অনেক বাড়বে এবং জনগণ ব্যাপকভাবে উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!