Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

নাইক্ষ্যংছড়িতে ‘মৎস্য সপ্তাহ’ উদযাপন

আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃনিরাপদ মাছে ভরবো দেশ: গড়বে স্মার্ট বাংলাদেশ।

এই প্রতিপাধ্য কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মঙ্গলবার ২৫ জুলাই এগারটা ৩০ মিনিটে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা প্রশাসনের মুক্তমঞ্চ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে করে। র‌্যালীর শেষে উপজেলা প্রশাসনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা।
এরপরে নাইক্ষ্যংছড়ি রেস্ট হাউস মিলনায়তনের হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদ আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা। বিশেষ অতিথি ছিলেন,সহকারী কমিশনার ভুমি শামশুদ্দীন মো: রেজা, ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, নাইক্ষ্যংছড়ি মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোহাম্মদ আবদুল্লাসহ উপজেলার মৎস্য চাষীরা সভায় অংশগ্রহন করে। এছাড়াও দেশের সব জেলা-উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে নাইক্ষ্যংছড়িতে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!