আমিনু্ল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃবান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫ টি ইউনিয়নে ৪ র্থ ধাপে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহারের ৬০ টি সপ্নের ঘর প্রস্তুতি প্রায় সম্পন্নের পথে। বুকভরা আশায় উপকার ভোগিদের মাঝে চোখে মুখে হাসি ফুটছে।
বাইশারী ইউনিয়নের লম্বাবিল গ্রামের বাসিন্দা উপকার ভোগি রুবিনা ও দক্ষিণ বাইশারী গ্রামের বাসিন্দা রিনা রানী দাস সহ অনেকে এই প্রতিবেদক কে জানান তাদের একখন্ড জমি ও ছিলনা মাথা গুজার ঠাই ও ছিলনা। এখন তাদের মাথা গুজার ঠাই ও হয়েছে বাংলাদেশের নাগরিক হিসেবে জমির মালিকানা ও পাবে । তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া করছি। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বাবু বীর বাহাদুর এমপি মহোদয়ের প্রতি ও কৃতজ্ঞতা জানান ।
বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সপ্নের ঘর পেয়ে বাইশারী এলাকার উপকার ভোগিদের মাঝে প্রধানমন্ত্রীর জন্য বুকভরা ভালোবাসা ও আন্তরিকতা প্রকাশ করেছে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বাবু বীর বাহাদুর এর অবদান কোন অংশে কম নয় বলে মনে করেন চেয়ারম্যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রুহুল আমিন জানান, আগামী ৯ আগষ্ট মাননীয় প্রধানমন্ত্রীর ভিড়িও কনফারেন্স এর মাধ্যমে ৪র্থ ধাপে উপজেলার ৫টি ইউনিয়নে উপকার ভোগিদের মাঝে ৬০টি প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও দলিল হস্তান্তর করা হবে।
এর মধ্যে ৫০টি ঘর হস্তান্তর হয়েছে। বাকী ৬০টি রয়েছে। বাইশারী ২১, নাইক্ষ্যংছড়ি সদর ২১,সোনাইছড়ি ২২,দৌছড়ি ২৫ ও ঘুমধুম ইউনিয়ন ২১ টি। তিনি আরো জানান, ইতিমধ্যে ৩য় ধাপে ২৫৯ টি প্রধানমন্ত্রীর উপহারের ঘর উপকার ভোগিদের মাঝে হস্তান্তর করা হয়েছে । ৪র্থ ধাপে পুরো উপজেলায় ৩১৯ টি সপ্নের ঘর হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি