Logo
শিরোনাম
ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ

পেকুয়ায় সড়ক থেকে দুই ট্রলি বনের গাছ জব্দ, ছেড়ে দিতে বনবিভাগের তোড়জোড়

পেকুয়া প্রতিনিধি:পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা স্টেশনের মোড় থেকে দুইটি ট্রলি ভর্তি সংরক্ষিত বন থেকে কাটা মেহগনি গাছ জব্দ করছে পুলিশ। শনিবার বিকেল চারটার দিকে গাছগুলো জব্দ করেন পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) জুনাইদ উদ্দিন মো. হেসামের নেতৃত্বে একদল পুলিশ। জব্দের পর পুলিশ বারবাকিয়া বনবিভাগের বনবিট কর্মকর্তা আলতাফ হোসেনকে ট্রলিসহ গাছগুলো হস্তান্তর করে।জব্দকৃত গাছের মালিক পেকুয়া বাজারের গাছ পাচারকারী ফোরকান উদ্দিন।

একটি গোপন সূত্র দাবি করছে, ৩০ হাজার টাকার লেনদেনের বিনিময়ে জব্দকৃত অন্তত এক লাখ টাকা মূল্যের মেহগনি গাছ ও ট্রলিগুলো ছেড়ে দিতে উদ্যোগ নিচ্ছেন বনবিট কর্মকর্তা আলতাফ হোসেন। আজ রাতের সুবিধাজনক সময়ে গাছগুলো ছেড়ে দিতে পারেন বলে ওই সূত্রটি দাবি করেছে।

স্থানীয় লোকজন বলেন , বন্যার সময় টৈটংয়ের সংরক্ষিত বন থেকে বনবিট কর্মকর্তা আলতাফ হোসেনের যোগসাজশে গাছগুলো কাটা হয়। পরে তাকে ম্যানেজ করে গাছগুলো পেকুয়া সদরের গাছের অবৈধ আড়তে পাচারের সময় পুলিশ জব্দ করে।

ঘটনার বিস্তারিত জানতে বনবিট কর্মকর্তা আলতাফ হোসেনকে একাধিকবার ফোন করা হলে তিনি একাধিকবারই ফোন রিসিভ করেই পাঁচ সেকেন্ডের মধ্যে কেটে দেন। একারনে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে বারবাকিয়া বনবিভাগের রেঞ্জার হাবিবুল হক সুমন সাংবাদিকদের বলেন, জব্দকৃত গাছ ছাড়ার প্রশ্নই আসে না। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!