Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

বাইশারীতে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপির মৌলিক প্রশিক্ষনের উদ্বোধন

আমিনু্ল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃবান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষন উদ্বোধন করা হয়েছে।

২১ আগষ্ট সোমবার সকাল ১১ টায় বাইশারী ইউনিয়ন পরিষদের হলরুমে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফরিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের বিভিন্ন বিষয়ে ক্লাস করান উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কামাল হোসাইন।
প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিক মোঃ ওমায়ের জাহিদ।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েনর প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় সারা বাংলাদেশের ন্যায় নাইক্ষ্যংছড়িতে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষন চলবে ২০ আগষ্ট হতে ৩১আগষ্ট পর্যন্ত উপজেলায় ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা সহ মোট ৬৪ জন প্রশিক্ষণার্থী গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা) কোর্সে অংশ গ্রহন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!