Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

রাঙ্গামাটিতে আওয়ামীলীগের প্রতিবাদ সভা

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥ ২০০৪ সালে ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় বিএনপি ও জামাত কর্তৃক গ্রেনেড হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে প্রতিবাদ সমাশে করেছে জেলা আওয়ামীলীগ। সোমবার (২১ আগস্ট) বিকালে শহরের বনরূপাস্থ সিএনজি স্টেশন চত্ত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রতিবাদ সমাবেশে বক্তব্যে রাখেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি,সহ-সভাপতি চিংকিউ রোয়াজা,বৃষকেতু চাকমা,অংসুই প্রু চৌধুরী, হাবিবুর রহমান হাবিব,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মনসুর আলী প্রমুখ।সভা সঞ্চালনা করেন,রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের হাজী মোহাম্মদ মুছা মাতব্বর।

সভায় বক্তারা বলেন, ১৯ বছর আগে ২০০৪ সালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ঘটে এক ভয়াবহ ট্র্যাজেডি। সেদিনের সেই গ্রেনেড হামলায় ২৪ জন নিহত এবং অন্তত ৩০০ জন আহত হয়। ওই নৃশংস ঘটনায় মৃত্যুর হাত থেকে অল্পের জন্য রক্ষা পান তৎকালীন বিরোধীদলীয় নেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ভয়াবহ ঘটনাটির জন্য তীব্র নিন্দা জানান আওয়ামীলীগের নেতা-কর্মীরা।

এর আগে ২১ গ্রেনেড হামলার প্রতিবাদে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ হতে একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু কওে আওয়ামীলীগের নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ কওে শহরের সিএনজি স্টেশনে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!