Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

লামায় পৌরসভাকে ‘গ্রিন সিটি’ ঘোষণা করা হবে’ মেয়র জহিরুল ইসলাম

ইসমাইলুল করিম: লামা প্রতিনিধি:পার্বত্য জেলা বান্দরবানের লামায় পৌর এলাকার সড়কগুলোর দু’ধারে সৌন্দর্য বর্ধনে গাছ রোপনোর উদ্যোগ নেন পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম। সবুজই প্রাণের স্পন্দন, বেঁচে থাকার মূলমন্ত্র। সবুজ মানেই প্রকৃতি, প্রকৃতি মানেই প্রাণ। প্রকৃতি না থাকলে মানুষ থাকবে না। শুধু তাই নয়, সৃজিত গাছগুলোর রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা বেষ্টনীর কাজও চালাচ্ছেন সমান তালে। ইতিমধ্যে পৌরসভা ভবনের আশপাশের সড়ক, রুপসীপাড়া সড়ক সহ বিভিন্ন সড়কে সৃজন করা হয় কৃষ্ণচূড়া, রাধা চূড়া, সোনালো ও দেবদারু গাছে চারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিদিনের মত (২১ আগষ্ট) সোমবার সকালেও পৌরসভা এলাকার কলিঙ্গাবিল এলাকায় নিজে এ কাজের তদারকি করেন এবং কাজে মধ্যে জনসাধারণ’কে ও সেবা দিচ্ছেন পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম। এ সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র নির্দেশে এবং সহযোগিতায় এ কাজ চলছে। ইতিমধ্যে বিভিন্ন সড়কের দু’পাশের সৌন্দর্য বর্ধনে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে। এসব সবুজ গাছের চারা বেড়ে সড়কের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি সবুজের সমারোহে আকৃষ্টি করবে দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের।

পৌর এলাকায় প্রশংসা করে পথচারী মঞ্জুরুল ইসলাম, আনোয়ার হোসেন, মো. শাহ জাহান সহ অনেকে বলেন, পৌর ভবনের সামনের সড়কের পাশে লাগানো বেশ কিছু দেবদারু গাছের সবুজ সমারোহের সৌন্দর্য পথচারীদের আকৃষ্ট করছে। এ উদ্যোগের কারণে পৌরসভা মেয়রকে সবুজ প্রেমী বলা চলে।

এদিকে পৌর এলাকার আভ্যন্তরীণ সড়কগুলোতে গাছ লাগানো সম্পন্ন হলে লামা পৌরসভাকে আগামীতে “গ্রিন সিটি” ঘোষণা করা হবে বলেও জানান, মেযর মো. জহিরুল ইসলাম। ‘সবুজের ছোঁয়াতে বেঁচে থাকে প্রাণ, ফুল ফোটে পাখি গায় মাঠে হাসে ধান, সবুজ বাঁচাতে চাই সবুজ মন, সবুজে সবুজে এসো সাজাই জীবন’।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!