Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে লামায় মানববন্ধন

ইসমাইলুল করিম: লামা প্রতিনিধি:সংবাদ প্রকাশের জেরে দৈনিক যুগান্তর এর কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে লামার সাংবাদিক নেতারা। একই সঙ্গে ভূমি খেকো আফজালুর রহমান বাবুর বিরুদ্ধে শত কোটি টাকার জমি দখলের অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

(২১ আগষ্ট) সোমবার সকাল ১১ টায় লামা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এই আহ্বান জানানো হয়। লামায় কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে লামার সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ লামায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান সভাপতিত্বে ও দৈনিক যুগান্তরের লামা প্রতিনিধি ইলিয়াছ সানির সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে উপস্থিত কর্মরত সাংবাদিকবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক কামরুজ্জামান, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি সাংবাদিক কামাল উদ্দিন, লামা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক পূর্বকোণে সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা রিপোর্টেস ক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি মো. তৈয়ব আলী, লামা সাংবাদিক ফোরামের সভাপতি ইউছুপ মজুমদার প্রমুখ।

বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, যার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের জমি দখলের অভিযোগ উঠেছে, সেই ভূমি খেকো আফজালুর রহমান বাবুর মামলা করে প্রমাণ করেছে গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা আজ বাঁধার মুখে। এটা সাংবাদিকদের কণ্ঠরোধ করার পাঁয়তারা।

এই সময় বক্তারা ওই ভূমি খেকোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবিসহ আগামী ৭’দিনের মধ্যে হয়রানিমূলক এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় লামা সহ দেশের সব সাংবাদিক সংগঠনকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!