Logo
শিরোনাম
ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ

লামায় অবৈধ ইটভাটা ও পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান: স্কেভেটর নষ্ট

ইসমাইলুল করিম লামা প্রতিনিধি:পার্বত্য জেলা বান্দরবানের লামায় কুমারি ইসকাটায় এডিবি ব্রিকস নামে একটি ইটভাটায় অভিযান করে ২টি স্কেভেটর নষ্ট করে দিয়েছেন ভ্রাম্যামান আদালত।

জেলা প্রশাসনের নির্দেশে লামা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম এই অভিযানে নেতৃত্ব দেন। অনেকটা লোকচক্ষুর আড়ালে এই ইটভাটাটি পাহাড় কেটে সাবাড় করছিল। এমন সংবাদ বান্দরবান জেলা প্রশাসকের নজরে আসলে অভিযান চালায় কর্তৃপক্ষ। এ সময় পাহাড় কাটার কাজে ব্যবহৃত ২টি স্কেভেটর নষ্ট করে দেয়ার পাশাপাশি, পরিবেশ সংরক্ষণ আইনে
১৯৯৫ এর ৬ এর খ ধারায় দোষী সাব্যস্ত করে ভাটা মালিক নুরুল আফসারের এক লাখ বিশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায় ইটভাটায় পাহাড় কাটা হচ্ছে। বান্দরবান সোয়ালক, মাঝেরপাড়া, আমতলী, বঙ্গপাড়া, সেমিডলুপাড়া,খানসামাপাড়া টঙ্গাবতী। লামা ফাইতং ইউনিয়নে বিভিন্ন স্থানে গজালিয়া, সরই, ফাঁসিয়াখালী। আলীকদম পানবাজার, আমতলী। নাইক্ষ্যংছড়ি সদর, সোনাইছড়ি, বাইশফাঁড়ি, আজোখাইয়া ও মগপাড়া। এসব এলাকার ফিল্ডগুলোতে এই মৌসুমে মাটির জোগান করা হয়। এই চাহিদা মেটাতে স্কেভেটর দিয়ে মাটি কেটে পাহাড় ধ্বংস করে চলছে এরা। পরিবেশ অধিদপ্তর পাহাড় ধ্বংস যজ্ঞে অনেকটা নিরব বলে দীর্ঘদিনের অভিযোগ লামায় অবৈধ ইটভাটা ও পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছেন প্রশাসন। ২২ আগস্ট লামায় কুমারি ইসকাটা নামকস্থানে এডিবি ব্রিকস নামে একটি ইটভাটায় অভিযান করে ২টি স্কেভেটর নষ্ট করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!