Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

লামায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

ইসমাইলুল করিম :লামা প্রতিনিধি :পার্বত্য জেলা বান্দরবানের লামায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ আগষ্ট) দুপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে বিশিষ্ট দায়ী শায়খ আহমাদুল্লাহ্ কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘পূনর্বাসন প্রকল্প -২৩এর আওতায় লামা আলীয়া ইসলামীয়া সিনিয়র (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গনে ৭১ পরিবারের মানুষের মাঝে ২ ভান ঢেউটিন ও নগদ ১০ হাজার টাকা করে সর্বমোট ১৫ লক্ষ ৬২ হাজার টাকার ত্রান সামগ্রী বিতরণ করেন।

উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা জামাল,লামা পৌর মেয়র মো.জহিরুল ইসলাম আবছার, লামা চৌকি আদালতের আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ সাদেকুল মাওলা ইরাক,মোহাম্মদ সোহেল।উক্ত বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আস- সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি সাজিদ মাহমুদ, আব্দুল্লাহ আল মুকিম,সোয়াইব আহমেদ সহ প্রমূখ। এছাড়া ও লামার পার্শবর্তী চকরিয়া উপজেলায় ৮৮ পরিবারে নগদ ১০হাজার টাকা ও দুই বাইন করে ঢেউটিন করেন।এতে প্রধান অতিথি হিসেবে শায়খ আহমাদুল্লাহ্ উপস্থিত থেকে বন্যায় দূর্গত পরিবারে পূনর্বাসন প্রকল্পের ত্রাণসামগ্রী বিতরণ করেন। লামা-চকরিয়ায় পূনর্বাসন প্রকল্পের সমন্বয়কারী হিসেবে ছিলেন বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা সরওয়ার আলম কুতুবী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!