আমিনু্ল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃনাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশপাড়ী এলাকার মুক্কুর টিলার পূর্ব পাশের সীমান্ত খালের পানির স্রোতে ভেসে যাওয়া নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
নিখোঁজ যুবক ঘুমধুম ইউনিয়নের ঘোনার পাড়া উলুবুনিয়া গ্রামের রব্বানীর ছেলে দেলোয়ার হোসেন( ৩৫)বলে স্থানীয়রা শনাক্ত করেন।
শনিববার(২৬ আগষ্ট) সকাল ৮টায় সীমান্ত খালের গভীরে নিখোঁজ হওয়া যুবকের লাশ ভাসতে দেখে স্হানীয়রা ছুটে গিয়ে লাশটি উদ্ধার করে।
উদ্ধার পরবর্তী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্হলে পৌছলে স্হানীয় জনতা ও ফায়ার সার্ভিস যৌথভাবে নিহতের লাশটি স্হানীয় ঘুমধুম ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।
পরে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা এসে লাশ সুরত হাল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ ওসি টান্টু সাহা। তিনি বলেন শুক্রবার বিকালে গরু চড়াতে গিয়ে খাল পার হওয়ার সময় পানির গভীর স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি