খাগড়াছড়ি প্রতিনিধি:ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির বিরুদ্ধে দৈনিক যুগান্তর পত্রিকার মিথ্যা ভিত্তিহীন বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত ও য়ড়যন্ত্রমুলক সংবাদ প্রকাশের প্রতিবাদে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিক্ষোভ সমাবেশ করেছে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং সকল সহযোগি সংগঠন।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম হুমায়ুন মোরশেদ খানের সভপতিত্বে বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের বিরুদ্ধে দেশী ও আন্তর্জাতিক ষঢ়যন্ত্র চলছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে একটি চিহ্নিত অপশক্তি খাগড়াছড়ি আসনের এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন ও খাগড়াছড়িতে আওয়ামী লীগের সুদৃঢ় অবস্থানকে দুর্বল করার জন্য একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করছে ।
মিথ্যা ভিত্তিহীন বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত ধারাবাহিকভাবে দুয়েক পত্রিকায় মনগড়া ও বানোয়াট সংবাদ ছাপানো হচ্ছে।
এমন মিথ্যা সংবাদ প্রকাশে নিন্দা জানিয়ে, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
এসময় মাটিরাঙ্গা উপজেলা আওয়মীলীগ সহ সভাপতি হিরঞ্জয় ত্রিপুরা,সাধারণ সম্পাক সুবাস চাকমা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ভুইয়া, যুবলীগ সাধারণ সম্পাদক জহির উদ্দিন খন্দকার, পৌর আওয়ামীলীগ সভাপতি হারুন রশিদ ফরাজি ,শ্রমিক লীগ সভাপতি নুর আলম সহ সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি