Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত

চকরিয়ায় ৩৩ হাজার ভোল্টেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহপরিচারিকার মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়ায় নিরাপত্তা বেষ্টনী না থাকায় তিন তলার বিল্ডিংয়ের ছাদে মোবাইলে কথা বলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল জন্নাত এ্যানি (১৬) নামে এক গৃহপরিচারিকা মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) বেলা ১টার দিকে চকরিয়া পুরাতন বিমান বন্দর রোড়স্থ সায়মা প্লাজা নামক বিল্ডিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

বিদ্যুৎপৃষ্টে মারা যাওয়া আশরাফুল জন্নাত এ্যানি কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আমজাখালী গ্রামের মো.শামীমের মেয়ে ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছার বাসার গৃহপরিচারিকা।

খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, বেলা ১টার দিকে মোবাইলে কথা বলতে ছাদের উপর যান গৃহপরিচারিকা এ্যানি। বাসার ছাদের উপর দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের লাইনের পাশে গেলে অসাবধানতাবশত এ্যানি বিদ্যুৎ তারের সাথে লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ইতিপূর্বেও বিগত কয়েক বছর আগেও এই বিল্ডিংয়ের ছাদের উপর খেলতে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়।
এদিকে বিল্ডিংয়ের উপর দিয়ে হাই ভোল্টেজের লাইন থাকলেও কোন ধরনের নিরাপত্তার ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!