আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর বাহাদুর উশৈসিং নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছে নৌকা প্রতীকের জন্য আবারো ভোট চেয়েছেন।
তিনি আগামী ৭ জানুয়ারী পুণরায় নৌকা প্রতীকে ভোটাধিকার প্রয়োগ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ঘুমধুম ইউনিয়ন বাসীর প্রতি আহবান জানিয়েছেন।
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বড়বিল,বেতবুনিয়া বাজার, তুমব্রু বাজার,বাইশফাঁড়ী ও রেজু পাড়া,ফাত্রাঝির এলাকায় গণসংযোগসহ পথসভায় যোগ দেন ৬ষ্ঠ বারের নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং।তিনি এ সময় উপরোক্ত কথা গুলো বলেন।
ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত সভায় আরো বক্তব্য রাখেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ,যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর।নাইক্ষ্যংছড়ি উপজেলা আওযামীলীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান জেলাপরিষদ সদস্য ক্যানোওযান চাক।
,সাবেক জেলা আওয়ামীলীগ নেতা খাইরুল বশর চেয়ারম্যান,সাবেক জেলা আওয়ামীলীগ নেতা জাহেদ আলম চৌধুরী,
নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তাহের কোম্পানি,সহ-সভাপতি তসলিম ইকবাল চৌধুরী,উপজেলা যুবলীগের সভাপতি জসিম উদ্দিন,সাধারণ সম্পাদক আলী হোসাইন,ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি একেএম জাহাঙ্গীর আজিজ,ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি খালেদ সরওয়ার হারেজ,ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সভাপতি ছৈয়দুল বশর,সাধারণ সম্পাদক নুর হোসেন শিকদার,ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ছৈয়দ আলম প্রমুখ সহ আওয়ামীলীগ ও অংগ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি