Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

বাংলা নববর্ষ উপলক্ষে চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী প্রাণবন্ত বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবমুখর এ আয়োজনে পটিয়া সচেতন নাগরিক ফোরামের ব্যবস্থাপনায় সংগঠনের প্রধান সমন্বয়ক কানাডা প্রবাসী সাংবাদিক মফিজুল ইসলাম বাবলু চৌধুরীর সৌজন্যে শরবত বিতরণ করা হয়। বাস্তবায়িত এ উদ্যোগটি তীব্র গরমে সাধারণ মানুষের মাঝে স্বস্তি এনে দেয়। বিনামূল্যে শরবত বিতরণ কর্মসূচি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
তীব্র গরমে স্বস্তি দিতে আয়োজিত এ কর্মসূচিতে পথচারী, শ্রমজীবী ও বৈশাখী মেলায় আগত সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে শরবত বিতরণ করা হয়। এতে উৎসবে আগত মানুষের মাঝে স্বস্তি ও আনন্দের ভিন্নমাত্রা যোগ হয়।শরবত বিতরণ কর্মসূচিতে ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট জসিম উদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল আলম সওদাগর, যুব ফোরামের আহ্বায়ক খান এখতিয়ার, ছাত্র ফোরামের আহ্বায়ক নাফিজ করিম ও সদস্য সচিব তারেক হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সমাজসেবক ও বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বর্ষবরণ উদযাপন কমিটির পক্ষ থেকে মোঃ তোহিদুল আলম, নাসির উদ্দিন ও শ্যামল দেসহ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করেন।
আয়োজকরা জানান, বাংলা নববর্ষের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত রাখার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

ব্যতিক্রমধর্মী এ আয়োজনের মাধ্যমে পটিয়ায় মানবতার বার্তা পৌঁছে দিয়ে পটিয়া সচেতন নাগরিক ফোরাম ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে তাদের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!