এম আবু হেনা সাগর, ঈদগাঁও
বৃহৎ কোন উৎসব নয়,ঘরোয়া পরিবেশে ৩৯ তম জন্মদিন উৎসবে প্রিয় শিক্ষার্থীদের ভালোবাসায়
উচ্ছ্বাসিত হলেন ঈদগাঁওর জাহাঙ্গীর স্যার।
বিশিষ্ট শিক্ষাবিদ,চিকিৎসক, লেখক ও গবেষক, জ্ঞান রাজ্যের এক উজ্জ্বল নক্ষত্র এবং শিক্ষক জগতের কিংবদন্তির নাম জাহাঙ্গীর স্যারের ৩৯ তম জন্মদিনে সংক্ষিপ্ত পরিসরে শিক্ষার্থীদের ভালোবাসায় পুলকিত হন তিনি। ঐদিন সকাল থেকেই দুপুর পর্যন্ত কক্সবাজারের ঈদগাঁও উপ জেলার বাস স্টেশনে তাঁর নিজ হাতে প্রতিষ্ঠিত ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে বেলুন উড়িয়ে,কয়েক গ্রুপে বিভক্ত হয়ে কেক কাটার মধ্য দিয়ে তাদের প্রিয় স্যারের জন্মবার্ষিকীর উৎসব পালন করলেন শিক্ষার্থীরা।
এসময় জাহাঙ্গীর স্যারের দশ মিনিটের চমৎকার বক্তব্য আর গানে বিমোহিত হন তাঁরই প্রিয় ছাত্র- ছাত্রীরা। কেক কর্তনের ফাঁকে ফাঁকে প্রিয় স্যার কে ফুল আর জন্মদিনের উপহার দিয়ে ধন্যও করলেন তাঁর প্রিয় শিক্ষার্থী সমাজ। ঈদগাঁও যুব ঐক্য পরিবারের পক্ষ থেকে অভিবাদন জানান হয়।
পরিশেষে উপস্থিত সকল ছাত্র-ছাত্রীদেরকে ৩৯ তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সমাপ্ত করলো সংক্ষিপ্ত পরিসরের এ আয়োজন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি