Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

কক্সবাজার-কস্তুরাঘাটের নতুন সেতুটি খুললো : পর্যটকদের উপচেপড়া ভীড়

এম আবু হেনা সাগর, ঈদগাঁও

কক্সবাজারের বাঁকখালী নদীর উপর কস্তুরাঘাট- খুরুশকুলের নির্মিত নতুন সেতুটি খুললো। এতে আরেক বিনোদন কেন্দ্রের দ্বার উন্মোচিত হলো।সেতুটি খুলে দেওয়া পরপরই অসংখ্য দর্শনার্থীর ভীড় যেন চোখে পড়ার মতো। নতুন এই সেতুকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা দিল স্থানীয় কিংবা দূরদূরান্তের পর্যটকদের মাঝে।

২০২৩ সালের শেষ ও ২০২৪ সাল শুরুর আগেই জনগনের জন্য উন্মুক্ত করা হয় দৃষ্টিনন্দনও নজরকাঁড়া এ সেতু। সেতুটির ফলে নতুন করে চাঙ্গা হবে কক্সবাজারের অর্থনীতি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধনের দেড় মাস পর খুলে দেয়া হল।

৩১শে ডিসেম্বর দুপুর থেকে বৈকালিক সময়ে বিভিন্ন এলাকার নরনারী দর্শনার্থীরা সেতুটি একনজর দেখতে আসেন। কেউ স্বপরিবারে, কেউ বন্ধুদের নিয়ে আবার কেউবা একা আসেন সেতু দেখতে। হাটার পাশাপাশি উঠতি প্রজন্মের তরুনরা মোটরসাইকেল কিংবা অপরাপর যানবাহনে করে সেতুটির এপার ওপার পার হতেও চোখে পড়ে।

ঈদগাঁওর বাসিন্দা রেহেনা আকতার জানান, সেতুটি পার হওয়ার মধ্য দিয়ে স্বপ্ন বাস্তবায়ন হলো। এমনি অযোগ্য স্থানে সেতু হবে সেটা কল্পনাও করেননি কেউ। অসম্ভবকে সম্ভবে পরিনত করলো প্রধানমন্ত্রী। গৌবরে যেন পদ্মফুল।

পর্যটকদের দাবী, দৃষ্টিনন্দন সেতুতে পুলিশী টহল জোরদার রাখা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!