Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

ঈদগাঁও কালিরছড়া মিফতাহুল উলুম কোরআন মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার কালিরছড়া মিফতাহুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬শে ফ্রেরুয়ারী সোমবার সকাল থেকে মাদ্রাসা ময়দানে দূরদুরান্ত থেকে আগত ওয়ায়েজগন তাশরীফ পেশ করেন। এতে চট্টগ্রাম হাটহাজারী
আরবি বিশ্ববিদ্যালয়ের শাইখুল হাদিস ও দেশ বরণ্যে হাদিস বিশারদ আল্লামা শেখ আহমদ,
চট্টগ্রামের জামিয়া দারুল হেদায়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুফতি আজিজুল হক আল মাদানী, রামুর জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসা মুহাদ্দিস আল্লামা হাফেজ আব্দুল হক, লোহাগাড়া রাজঘাট মাদ্রাসা পরিচালক আল্লামা মুফতি হাবিবুল ওয়াহেদ জোয়ারিয়ানালার মাওলানা মুফতি আবদুল্লাহ,চৌফলদন্ডী হাফেজ জাফর আলম,পোকখালী মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু ছৈয়দ, মাইজ পাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসা শিক্ষক মুবিনুল হক জমিরী ও মাদ্রাসার মুহতামিম হাফেজ মো: ছৈয়দ নুর।
ওয়ায়েজগণের ওয়াজ শ্রবণ করতে স্থানীয়দের উপস্থিতি লক্ষনীয়।

এই মাদ্রাসার ২৭তম বার্ষিক সভায় তিনজন হেফজ সমাপ্তকারী ছাত্রদেরকে দস্তারে ফজিলত প্রদান করা হয়। মাদ্রাসার সভা সুন্দর ও সফল ভাবে সম্পন্ন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুহতামিম হাফেজ মুফতি ছৈয়দ নূর।

সভায় উপস্থিতি ছিলেন, ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সাধারণ সম্পাদক গণমাধ্যমকর্মী এম আবু হেনা সাগর, সদস্য আনোয়ার হোসেন, হাফেজ মোবারক, আবরারও নাছির উদ্দীনসহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!