মো. ইসমাইলুল ইসলাম নিজস্ব প্রতিবেদক
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ঝঁকঝমকপূর্ণভাবে পালন করেছেন নেতাকর্মীরা। মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারী বিকেলে জেলা পরিষদ গেস্ট হাউস মিলনায়তনে উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা,বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রফিক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামলী বিশ্বাস, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি উনুসাং মার্মা, সহ-সভাপতি বৈশালী বড়–য়া ও সাংগঠনিক সম্পাদক রতনা মজুমদার, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিল্কী রানী দাশ সহ প্রমূখ।
এছাড়া উপজেলা, পৌর, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সকল অংগ সংগঠনের নেতাকর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ গ্রহণ করেন। শেষে অতিথি ও নেতাকর্মীদের মুখে কেক তুলে দেন মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুল। সভায় বক্তরা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুলের ভূয়শী প্রশংসা করে বলেন, উপজেলা, পৌর ও ইউনিয়নের ওয়ার্ডসহ প্রতি ঘরে ঘরে গিয়ে দলকে সুসংগঠিত করেছেন। আজ প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতাকর্মীদের উপস্থিতিই তার প্রমাণ ফাতেমা পারুল।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি