Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

নানামুখী কার্যক্রমে এগিয়ে যাচ্ছেন সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবার 

এম আবু হেনা সাগর,ঈদগাঁও

কক্সবাজারের নবসৃষ্ট উপজেলার সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবার এবার নানামুখী কার্যক্রমে সফলতার দ্বারপ্রান্তে এগুচ্ছেন।

২০২১ সালের শুরুর দিকে প্রতিষ্ঠালাভ করা এ সামাজিক ও মানবিক সংগঠনটি সে থেকে বিভিন্ন কর্মসূচি পালন কার্যক্রম অব্যাহত রেখেছেন। ম্যাসেনজার ভিত্তিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন দীর্ঘদিন ধরে। বর্তমানে এ সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন চিকিৎসক,শিক্ষক,শিক্ষার্থী, ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধি। সংগঠনের সভাপতি পল্লী চিকিৎসক রেহেনা নোমান কাজল,সাধারণ সম্পাদক গণমাধ্যমকর্মী এম আবু হেনা সাগরের সুদক্ষ নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক সুশিক্ষিত ও কর্মঠ সদস্যদের আন্তরিকতায় এগিয়ে যাচ্ছেন  যুব ঐক্য পরিবারের নানামুখী নান্দনিক কার্যক্রম।

যুব ঐক্য পরিবার কর্তৃক বিগত শবে বরাত ও মাহে রমজানে টুপি বিতরণের মত মহৎ  কার্যক্রম পরিচালনা করা হয়। ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্থান,শিক্ষা প্রতিষ্ঠান, পথচারী,সাধারণ মুসল্লী,সাংবাদিকসহ মহেশখালী,  চট্টগ্রাম, নোয়াখালী ও ভোলায় মসজিদে টুপি বিতরণ, জায়নামাজসহ তাসবিহ বিতরণ করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাকাল থেকেই যুব ঐক্য পরিবার ঈদগাঁও উপজেলাসহ পার্শ্ববর্তী রামু উপজেলার বিভিন্ন হেফজখানা ও মসজিদে হাজারেরও বেশি কোরআন শরীফ বিতরণ করা হয়। এটি চলমান রয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাসামগ্রী ও বৃক্ষরোপণসহ বিতরণ করা হয়। ২০২৩ সালে বৃহৎ আকারে ইফতার ও দোয়া মাহফিল করা হয়। সেসাথে বার্ষিক সম্মিলনের মাধ্যমে নতুন কমসূচীর পরিকল্পনাও করা হয়।

বিগত সময়ে করোনার মত কঠিন সময়ে অসহায় ও হতদরিদ্রদের মাঝে চাল-ডাল বিতরণ,মসজিদে মসজিদে সাবান বিতরণসহ তিন হাজারের অধিক মাস্ক বিতরণ করে জনগণের হৃদয়ে স্থান করে নেন সামাজিক প্ল্যাটফর্ম যুব ঐক্য পরিবার।

অন্যদিকে ঈদগাঁও-রামু উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোরগ্যাং প্রতিরোধসহ কোরান ও নামাজ শিক্ষা চালুর দাবিতে সচেতনতা সমাবেশ ও শপথ পাঠ করে প্রশংসিত হয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

পাশাপাশি এ সংগঠনের পক্ষে ঈদগাঁওর বিভিন্ন হাসপাতালে থ্যালাসেমিয়া (রক্তশূন্যতা) রোগীর পরিক্ষা-নিরিক্ষার ক্ষেত্রে ডিসকাউন্ট চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে ডিসকাউন্টের সুবিধা আদায় করা হয়। ঈদগাঁওতে কারিগরি শিক্ষা (ভোকেশনাল কোর্স) চালুর দাবিতে জেলা শিক্ষা অফিসার বরাবরে লিখিত আবেদন প্রদান করা হয়। ঈদগাঁওতে থ্যালাসেমিয়া সেন্টার বাস্তবায়নের লক্ষ্যে রক্তশূন্যতা রোগীর তালিকা করা হয়।

উল্লেখ্য যে, ২০২৪ সালের ৭ মার্চ যুব উন্নয়ন অধিদপ্তর, কক্সবাজার জেলা অফিস থেকে নিবন্ধন সনদ লাভ করেন ঈদগাঁও যুব ঐক্য পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!