Logo
শিরোনাম
বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি

প্রধানমন্ত্রীর উপহার ঘর পেলেন লামায় ৫৮ পরিবার

মো.ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:

“আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” এ প্রতিপাদ্যকে সমুন্নত রেখে পার্বত্য জেলার বান্দরবানের লামায়ও আশ্রয়ণ প্রকল্প-২-এর অধীনে পঞ্চম পর্বে দ্বিতীয় ধাপে ১৮ হাজার ৫৬৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঈদের উপহার হিসেবে এসব ঘর হস্তান্তর করেন। তারই ধারাবাহিকায় লামা উপজেলা পরিষদের নবনির্মিত হলরুমে ভার্চুয়ালি টিভি’তে স্ক্রীনের সাথে সংযুক্ত হন লামা উপজেলা প্রশাসন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। উপজেলা নির্বাহী অফিসার সভাপতিত্বে মোহাম্মদ কামরুল হোসেন চৌং, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান প্রদীপ কান্তি দাশ ,নবাগত লামা থানা (তদন্ত) অফিসার মোঃ মিজানুর রহমান, গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, উপজেলা প্রকৌশলী মোঃ আবু হানিফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, সহকারী প্রোগ্রামার সুব্রত দাশ, পৌরসভার প্যানেল মেয়র মোঃ হোসেন বাদশা’সহ প্রমুখ। এছাড়াও সরকারি বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, ৭টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক, ইউনিয়ন পরিষদ সদস্য, সচিব, সুশীল সমোজের প্রতিনিধি এবং যাদের জন্য আয়োজন লামা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীন পরিবারের ৫৮টি পরিবার। প্রত্যেক পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর জমিসহ গৃহের সার্টিফিকেট, ফোল্ডার এবং একটি করে গাছের চারা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!