Logo
শিরোনাম
বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি

চট্রগ্রামে শপথ নিলেন রাজস্থলী উপজেলার চেয়ারম্যান উবাচ মারমা ও ভাইস হারাধন কর্মকার ও মহিলা ভাইস চেয়ারম্যান গৌতমী খিয়াং

রাজস্থলী প্রতিনিধি।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন চট্রগ্রামে । শপথ অনুষ্ঠানে ৫০ টি উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।
তারমধ্যে শপথ নিলেন রাজস্থলী উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা,বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ভাইস চেয়ারম্যান শ্রী হারাধন কর্মকার ও মহিলা ভাইস চেয়ারম্যান গৌতমী খিয়াং।
আজ বুধবার (১২জুন) দুপুরে চট্রগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ শুরু হয়।
আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান চট্রগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম। একই সঙ্গে প্রশাসন ও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের সমন্বয়ে এখন থেকে মানুষের সেবা ও উন্নয়নে কাজ করার আহ্বান জানান বিভাগীয় কমিশনার। এসময় চট্রগ্রাম পুলিশ কমিশনার,স্ব স্ব উপজেলা নিবার্হী কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!