মো.ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের লামায় গাছে ঝুলন্ত এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুন) রাত ১০টায় লামা পৌরসভার কলিঙ্গাবিল গ্রামে গাছে লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় পরিবারের লোকজন। রাত ১১টায় লামা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ গাছ থেকে নামায়। নিহত ব্যক্তি নুরুল ইসলাম (৫৫) কলিঙ্গাবিল গ্রামের মৃত মফিজুর রহমান এর ছেলে। সরেজমিনে জানা গেছে, কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি এখনো। পরিবারের লোকজন ঘটনাটিকে আত্মহত্যা বললেও এলাকার লোকজন হত্যা কিনা তা খতিয়ে দেখতে অনুরোধ করেছেন। নিহতের ছেলে মোঃ রফিক ও ছোট ভাই তাজুল ইসলাম বলেন, রাত ৯টা ৪৫ মিনিটে বাড়ির উত্তর পাশে আম গাছের সাথে ফাঁস লেগে নুরুল ইসলামকে ঝুলে থাকতে সবার আগে দেখেন উনার স্ত্রী ফাতেমা বেগম। তিনি ছেলে মোঃ রফিক কে জানায়। সে তার চাচা ও স্বজনদের জানালে তারা লামা থানাকে খবর দেয়। তারা আরও বলেন, কেন ফাঁস লাগিয়েছেন তার কারণ জানা যায়নি। অদ্ভুত বিষয় হল যে ডালে তিনি ফাঁস লাগায় সে ডালটি এত নীচু নুরুল ইসলাম দাঁড়ালে ডালটি বুক বরাবর হবে। লাশের দুই পা মাটিতে লেগে আছে। বিষয়টি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখতে অনুরোধ করেন এলাকাবাসী। নুরুল ইসলাম ৪ ছেলে ১ মেয়ের জনক। লামা থানা পুলিশের উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন বলেন, শোনামাত্র সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। লাশ আম গাছ থেকে নামিয়ে প্রাথমিক সুরতহাল করা হয়েছে। লাশ রাতে থানায় নিয়ে যাওয়া হবে। আগামীকাল সকালে ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি