হারাধন কর্মকার, রাজস্থলী,
সেনাবাহিনী রাঙ্গামাটি রিজিয়নের উদ্যোগে স্থানীয় জনসাধারণের মাঝে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর বুধবার রাঙামাটি রিজিয়নের আওতাধীন কাপ্তাই উপজেলায় ১০ আর ই ব্যাটলিয়ন কর্তৃক সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় এ ইউনিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় দরিদ্র ও অসহায় মানসিক রোগী, দুস্থ শিক্ষার্থীদের মাঝে ১০ আর ই ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম সাদিক শাহরিয়ার, পি এস সি এসব সহায়তা প্রদান করেন।
এ ধরনের সেবামূলক কার্যক্রম ১০ আর ই ব্যাটলিয়নের পক্ষ হতে ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সেনাবাহিনীর এ কর্মকর্তা।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি