Logo
শিরোনাম
বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের হাতে ৪ কোটি টাকার ইয়াবাসহ উপজাতি নারী সহ আটক -২

আমিনুল ইসলাম

নাইক্ষ্যংছড়ি: (বান্দরবান)প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থান পুলিশের বিশেষ অভিযানে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১০ লাখ টাকাসহ দুই উপজাতি নারীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় চার কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে নাইক্ষ্যংছড়ি থানা সুত্রে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার উছাইয়ে মার্মা (১৫) ও মাচিং ওয়াং মার্মা (৮০) নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ড চিংথোয়াই পাড়ার বাসিন্দা তারা।
নাইক্ষংছড়ি থানার পুলিশ সুত্রে জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনাইছড়ি ইউনিয়নের সিনথোয়াই ও নতুন পাড়া বায়ের মার্মা সেমিপাকা বাড়ি থেকে১লাখ ২০ হাজার ইয়াবা ও নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান সোনাইছড়ি মাদকের ভয়াল থাবায় জর্জরিত হয়ে উঠছে যুব সমাজ। নাইক্ষ্যংছড়ি থানার পুলিশের সম্প্রতি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় তারা খুশি।
নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ অফিসার ফেরদৌস রনি বলেন,আটক নারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর সঙ্গে জড়িত অন্যদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে। জব্দ হওয়া ইয়াবার বাজারমূল্য প্রায় চার কোটি টাকা।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১লাখ ২০ হজার পিস ইয়াবা ও নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। এই অভিযানটি এখনো চলমান রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া
চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!