Logo
শিরোনাম
পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম ৪৫৮টি গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে একদিন আগে নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি

রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি;-রাঙামাটির জুরাছড়ি উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে দায়িত্ব পালন করতে এসে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। মৃত: আনসার সদস্যের নাম মোহাম্মদ এরশাদ আলী (রেজিঃ নং–১৬৩৪৫)। তিনি বরকল উপজেলার শুভলং আনসার ব্যাটালিয়ন (৭ বিএন)-এ সুবেদার পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি টাঙ্গাইল জেলায়।

গণমাধ্যম ও উপজেলা আনসার ও ভিডিপি অফিস সূত্রে জানা যায়, সুবেদার মোহাম্মদ এরশাদ আলী জুরাছড়ি উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।

জুরাছড়ি সহকারী আনসার কমান্ডার মোহাম্মদ গোলাম রাব্বির জানান, শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বায়েজীদ-বিন-আখন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বের হলে জুরাছড়ি ইউনিয়ন পরিষদের ফটকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নিকটস্থ জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ও সহকারী সার্জন ডা. মোহাম্মদ ফয়সাল বিন ফেরদৌস জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর আগেই আনসার সদস্যের মৃত্যু ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বায়েজীদ-বিন-আখন্দ শোক ও সমবেদনা জানিয়েছেন।   এবং রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশফী এক শোকবার্তায় আনসার সদস্যর মৃত্যুতে গভীরভাবে মর্মাহত ও শোক, প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা  এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!