আরশাদুল ইসলাম ঝন্টু কেশবপুর যশোরঃ
যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আবুল হোসেন আজাদ বলেছেন, ‘আপনাদের দোয়া ও ভোটের মাধ্যমে আগামী ১২ ফেব্রুয়ারি যদি আমি নির্বাচিত হই তাহলে আগামীর কেশবপুর হবে শান্তির কেশবপুর, মানুষের মাঝে সত্য কথা ও সত্য পথে চলার কেশবপুর, উন্নয়নের কেশবপুর, স্বস্তির কেশবপুর, মানুষের মাঝে ভেদাভেদ থাকবেনা কেশবপুর মানুষের, আপনারা আমাকে নির্বাচিত করলে আমি স’ন্ত্রাস, চাঁ’দাবাজ, মা’দক ও ঘের দ’খলমুক্ত কেশবপুর গড়তে চাই’। সোমবার বিকেলে কেশবপুর শহরের পাবলিক ময়দানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক ছাত্র দলের সভাপতি রওনুকুল ইসলাম শ্রাবন, বিএনপির কেন্দ্রীয় নেতা অমলনিন্দু দাস অপু, কেশবপুর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আব্দুর রাজ্জাক, কেশবপুর পৌর বিএনপির সভাপতি মোঃ আব্দুর সামাদ বিশ্বাস, কেশবপুর উপজেলার বিএনপির সহসভাপতি মশিয়ার রহমান, বিএনপি কেশবপুর উপজেলার সহসভাপতি গোলাম মোস্তফা বাবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, কেশবপুর উপজেলার বিএনপির সিনয়রসভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, বিএনপি সহসভাপতি ৩নং মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, এ ছাড়া বিএনপির সকল সংগঠনের নেতা-কর্মী ওসমর্থকদের উপস্থিতিতে কেশবপুর পাবলিক মাঠটি কানায় কানায পরিপূর্ণ হযে গিয়েছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি