আরশাদুল ইসলাম কেশবপুর যশোরঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করার লক্ষে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭জানুয়ারি) বিকেলে ১০নং ইউনিয়ন বিএনপির আয়োজনে সাতবাড়িয়া হাইস্কুল প্রাঙ্গণে এই জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে জনসভায় উপস্থিতি সকল মুসলমান, হিন্দু ভাই -বোন, নেতাকর্মী এবং মা-বোনদের অভিনন্দন জানানোর পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মশিয়ার রহমান , সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, কেশবপুর বিএনপির সহসভাপতি মোঃ রেজাউল ইসলাম,বিএনপির নেতা মোঃ রেজাউল আলম, বিএনপির থানা সহসভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির সুমন ১ নং ইউনিয়নের সভাপতি মোঃ আকরাম হোসেন,চার নং ইউনিয়নের বিএনপির সভাপতি মোঃ আকরাম হোসেন সহ উপজেলা এবং ইউনিয়নের নেতৃবৃন্দ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি