Logo
শিরোনাম
লামায় বন ও গজালিয়া আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে ২০০ ঘনফুট গোল কাঠ জব্দ মাহে রমজানের সম্মানার্থে ঈদগাঁও প্রেসক্লাবের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ঈদগাঁও সুপারী গলি সড়কের ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা, সংস্কারের উদ্যোগ নেই ঈদগাঁও শাহ জব্বারিয়া দাখিল মাদ্রাসায় চালু হলো বিজ্ঞান বিভাগ, শিক্ষায় নতুনত্বের সূচনা পোকখালীতে যুবকের ছুরিকাঘাতে মোস্তফা কামাল নিহত পটিয়ায় হযরত মকবুল শাহ্ (রহ:) এর ৮২ তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন। বিলাইছড়িতে চমক দেখালেন বিএনপির  কাদের: ব্যবস্থা করলেন কাদার উপরে শক্ত মাটি বসিয়ে মানুষ যাতায়াতের শিক্ষাঙ্গন হালচাল-১  ঈদগাঁওতে আমির সুলতান এন্ড দিল নেওয়াজ হাইস্কুল শিক্ষাক্ষেত্রে সফলতার দ্বারপ্রান্ত বিলাইছড়ির দুর্গম ৫ কেন্দ্রের জনবল ও সরঞ্জাম হেলিকপ্টারে নিরাপদে ফিরলো সদরে অবৈধ বালু-মাটির ব্যবসা বন্ধ করতে কঠোর বার্তা এমপি কাজলের

ঈদগাঁও শাহ জব্বারিয়া দাখিল মাদ্রাসায় চালু হলো বিজ্ঞান বিভাগ, শিক্ষায় নতুনত্বের সূচনা

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁও উপজেলার ঐতিহ্যবাহী ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাঁও শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসায় আনুষ্ঠানিক বিজ্ঞান বিভাগ চালু হল। বিভাগ চালুর খবরে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের সঞ্চার হয়। স্থানীয়রা মনে করছেন, এ উদ্যোগ ঈদগাঁও অঞ্চলের শিক্ষা উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।
সম্প্রতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক বিজ্ঞান বিভাগ পরিচালনার অনুমতি প্রদান করা হয়।
জানা যায়, ঈদগাঁও দক্ষিণ মেহেরঘোনা রেঞ্জ অফিস সংলগ্ন মহাসড়কের পূর্ব পাশে মনোরম পরিবেশে অবস্থিত এই মাদ্রাসাটি প্রতিষ্ঠালগ্ন থেকেই সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতি বছর এসএসসি (দাখিল) পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটি উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ বিজ্ঞান বিভাগ চালুর লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে সরে জমিন তদন্ত ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে অনুমোদন প্রদান করা হয়। যার ফলে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার সুযোগ পাবে এখানকার শিক্ষার্থীরা।

এ বিষয়ে মাদ্রাসার সুপার মনসুর আলম সত্যতা নিশ্চিত করে বলেন, বিজ্ঞান বিভাগ চালুর মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষা বিস্তারে আরো একটি ধাপ এগিয়ে গেল। ভবিষ্যতে এ মাদ্রাসা দক্ষ ও যোগ্য শিক্ষার্থী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদও ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!