নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
মাহে রমজানের সম্মানার্থে ঈদগাঁও প্রেসক্লাবের উদ্যােগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৭ ফ্রেরুয়ারী (মঙ্গলবার) বাদে আসর ঈদগাঁও বাজারের শাপলা চত্ত্বরে এক আলোচনা সভা সংগঠনের সভাপতি মো: রেজাউল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিনের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে র্যালী সহকারে ঈদগাঁও হাইস্কুল গেইট গিয়ে সম্পন্ন হয়। এতে অংশগ্রহণ করেন ঈদগাঁও অনলাইন প্রেসক্লাব।
এতে উপস্থিত ছিলেন, গোমাতলী হাইস্কুলের সহ কারী প্রধান শিক্ষক মো: আলম,জেলা বিএনপি সদস্য শওকত আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক সিরা জুল ইসলাম,প্রবাসী শামসুল আলম, ঈদগাঁও প্রেসক্লাব সদস্য তৈয়ব জালাল, এম আবু হেনা সাগর, এম শফিউল আলম আজাদ, ছরুয়ার শিফা,নাছির উদ্দিন পিন্টু, আজিজুল হক রাজু, নুরুল আজিম মিন্টু, অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বশিরুজ্জামান, সংবাদ
কর্মী কামাল শিশির,সেলিমসহ আরো অনেকে।
সভায় বক্তারা, রমজানে শ্রমিক ছাঁটাই, দিনে হোটেল রেস্তোরা ও অনৈসলামিক কার্যকলাপ বন্ধসহ হোটেল শ্রমিকদের বকেয়া বেতন প্রদান ও মদ,জুয়া বন্ধের জোর দাবী জানানো হয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি