Logo
শিরোনাম
ইসলামপুরে দানাদার পরিপক্ষ লবণ উৎপাদনে চাষীদের প্রশিক্ষণ তাল পাতায় নিপুণ কারুকার্য তৈরী বাবুই পাখির বাসা বিলুপ্তির পথে….. ফাইতংয়ে লাগাতার বন্য হাতি তান্ডবে কৃষকের হাজার স্বপ্ন এবার চোখে কান্না বিলাইছড়িতে ভ্রাম্যমান আদালতে একজনকে জরিমানা লামায় বন ও গজালিয়া আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে ২০০ ঘনফুট গোল কাঠ জব্দ মাহে রমজানের সম্মানার্থে ঈদগাঁও প্রেসক্লাবের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ঈদগাঁও সুপারী গলি সড়কের ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা, সংস্কারের উদ্যোগ নেই ঈদগাঁও শাহ জব্বারিয়া দাখিল মাদ্রাসায় চালু হলো বিজ্ঞান বিভাগ, শিক্ষায় নতুনত্বের সূচনা পোকখালীতে যুবকের ছুরিকাঘাতে মোস্তফা কামাল নিহত পটিয়ায় হযরত মকবুল শাহ্ (রহ:) এর ৮২ তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন।

তাল পাতায় নিপুণ কারুকার্য তৈরী বাবুই পাখির বাসা বিলুপ্তির পথে…..

এম আবু হেনা সাগর,ঈদগাঁও

গ্রাম বাংলার ঐতিহ্য ও নান্দনিক সৌন্দর্য্যের প্রতীক বাবুই পাখির বাসা। সেই বাবুই পাখি ও বাসা হারিয়ে যেতে বসেছে। তালের পাতায় নিপুণ কারুকার্য করে বাবুই পাখি তার অপরূপ সৌন্দর্যের বাসা তৈরি করে। এক সময় প্রকৃতি দাবিয়ে বেড়ানো এ পাখি আজকালের বিবর্তনে চিরচেনা সবুজ প্রকৃতি থেকে একেবারে বিলুপ্তির পথে। পাতায় কতই না মেধা শক্তি খাটিয়ে নিজেদের আবাসস্থল গড়তো এই বাবুই পাখি।

তাল গাছের স্বল্পতা আর প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বাবুই পাখি আজ নিজেই অস্তিত্ব সংকটে আছে বলে মনে করেন অনেকে। পরিবেশ বিপর্যয়ের কারণে একেবারে বিলুপ্তির পথে প্রকৃতির চিরচেনা বাবুই পাখির বাসা। অথচ আজ থেকে ৮/১০ বছর পূর্বেও ঈদগাঁওসহ জেলার বিভিন্ন স্থানে পাড়া মহল্লায় তাল গাছে দেখা মিলতো বাবুই পাখির বাসা।

দেখা যায়, আগেকার দিনের মতো এখন আর চোখে পড়েনা এ পাখি ও তার তৈরি দৃষ্টিনন্দন ছোট্ট বাসা তৈরির নৈসর্গিক দৃশ্য। বাবুই পাখির নিখুঁত বুননে এ বাসা টেনে ছেঁড়াও কষ্টসাধ্য। তালগাছে একাধিক বাসা তৈরি করতে সময় লাগতো সপ্তাহেরও বেশি। খড়, তাল ও খেজুর পাতা আর লতা-পাতা দিয়ে বাবুই পাখি উঁচু তালগাছে তাদের বাসা বাঁধে।

একসময়ে গ্রাম্য রাস্তার পাশে তালগাছ আর সেই তালগাছের মধ্যেই অনেক বাবুই পাখির বাসার দেখা মিলতো। কিন্ত এখন আর বাবুই পাখির বাসা চোখে পড়েনা। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙতো। কিন্তু এখন আর পাখির সেই কিচিরমিচি শব্দও শোনা যায়না।

বাসস্থান সংকটের কারণে এ পাখি ধীরে ধীরে প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে। বাবুই পাখির বাসস্থানের প্রধান দুটি গাছ হচ্ছে তালগাছ ও খেজুর গাছ। কিন্তু এখন তাল গাছ আর খেজুর গাছ নেই বললেই চলে। এজন্য পাখিগুলো চরম অস্তিত্ব সংকটাপন্ন হয়ে পড়ায় পরিবেশ থেকে আজ বিলুপ্তির পথে এ বাবুইপাখি। এখন সকলের উচিত বেশি করে তাল ও খেজুর গাছ লাগানো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!