Logo
শিরোনাম
দুর্গম ফারুয়া ইউনিয়নে ৬০০ উপকার ভোগীদের মাঝে চাউল বিতরণ বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন সহকারী সার্জন যোগদান বিলাইছড়িতে বিষপানে ১ নারীর মৃত্যু  ইসলামপুরে দানাদার পরিপক্ষ লবণ উৎপাদনে চাষীদের প্রশিক্ষণ তাল পাতায় নিপুণ কারুকার্য তৈরী বাবুই পাখির বাসা বিলুপ্তির পথে….. ফাইতংয়ে লাগাতার বন্য হাতি তান্ডবে কৃষকের হাজার স্বপ্ন এবার চোখে কান্না বিলাইছড়িতে ভ্রাম্যমান আদালতে একজনকে জরিমানা লামায় বন ও গজালিয়া আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে ২০০ ঘনফুট গোল কাঠ জব্দ মাহে রমজানের সম্মানার্থে ঈদগাঁও প্রেসক্লাবের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ঈদগাঁও সুপারী গলি সড়কের ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা, সংস্কারের উদ্যোগ নেই

দুর্গম ফারুয়া ইউনিয়নে ৬০০ উপকার ভোগীদের মাঝে চাউল বিতরণ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

 

রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ-বিলাইছড়ি উপজেলার ৩ নং ফারুয়া ইউনিয়নে ভালনার‍েবল উইমেন বেনিফিট  ( VWB) কর্মসূচীর আওতায়   উপকারভোগীদের মাঝে ফেব্রুয়ারি মাসের চাউল বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা নিজেই এইসব চাউল বিতরণ করেন। বৃহস্পতিবার  (১৯ ফেব্রুয়ারি)  মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে, মহিলা বিষয়ক অধিদপ্তর-এর বাস্তবায়নে  এবং ইউনিয়ন পরিষদের সহযোগিতায়  তক্তানালা দক্ষিণ পাড়া নদীর ঘাট হতে  হতে ৬০০ জন সুফলভোগীর মাঝে চাল ৩০ কেজি হারে  বিতরণ করা হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন  ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা,সংরক্ষিত  মহিলা  মেম্বার ১, ২, ৩ নং ওয়ার্ডের মনিলতা তঞ্চঙ্গ্যা , ৪, ৫, ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার সুমিতা দেবী তঞ্চঙ্গ্যা , ৭, ৮, ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার চোখপুরী তঞ্চঙ্গ্যা।আরও ছিলেন  ওয়ার্ড মেম্বার উজ্জল তঞ্চঙ্গ্যা, আনন্দ তঞ্চঙ্গ্যা, শান্তি কুমার তঞ্চঙ্গ্যা, রিনু কুমার তঞ্চঙ্গ্যা, সিদ্ধার্থ চাকমা,  যতিন তঞ্চঙ্গ্যা, সুবানন্দ তঞ্চঙ্গ্যা এবং  মালসম পাংখোয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!