সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি: বিলাইছড়িতে বিষপানে একজন নারীর মৃত্যুর খবর পাওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুরজিত দত্ত জানান, বিষপানে মৃত্যৃ হওয়া নারীর নাম নাজম বালা চাকমা (৫০)। তিনি বিলাইছড়ির সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নলছড়ি গ্রামের বাইক্কা চাকমার স্ত্রী।
১৮ ফেব্রয়ারি রাত ৮ অধিক সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আশংকাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা হাসপাতালে রেপার করা হয়।
এছাড়াও বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মাসারুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে গণ মাধ্যমকে জানান, জানামতে, নিহত নারীটি কীটনাশক পান করলে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ফেব্রুয়ারি সকালে মৃত্যুবরণ করেন। তিনি আরও জানান, পরিবার সূত্রে জানা যায়, নিহত নারীটি মানসিক ভারসাম্যহীন ছিল। মৃত্যুর খবর পাওয়ার পর সুরতহালের জন্য ফোর্স পাঠানো হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি