Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

ঈদগাঁওতে ঈদ বাজারে সেমাই,চিনি সহ ভোগ্যপণ্য কিনতে ভীড়

নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও

ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঈদগাঁও বাজারসহ উপবাজারে জমে উঠেছে বেচাকেনা। মানুষ যেমন শেষ মুহূর্তে জামা-কাপড় কেনায় ব্যস্ত, তেমনি কেউ কেউ ঈদকেন্দ্রীক চিনি, সেমাই সহ নানা ভোগ্যপণ্য কেনতে মহাব্যস্ত।

ফলে একদিকে যেমন ভিড় জমেছে শপিংমল-বিপণীবিতানে,অন্যদিকে ধুম পড়েছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার প্রধান বানিজ্যিক কেন্দ্র এলাকার দোকান এবং সুপারশপে। এসব দোকানগুলোতে সকাল থেকে বাত অবধি পযন্ত ঈদে সুস্বাদু খাবার কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন নারী-পুরুষরা। ঈদে প্রয়োজনীয় পণ্য গুলোর চড়া দামে ক্ষোভ প্রকাশ করে দূরদূরান্তের ক্রেতা সাধারণ।

সোমবার (৯ মার্চ) দুপুরে ঈদগাঁওয়ের বাজারে একাধিক দোকান ঘুরে এ চিত্র দেখা গেছে। প্রায় দোকানেই ক্রেতাদের ভীড়।

দেখা গেছে, ঈদে চিনি,সেমাই,হালিম ও নুডলসসহ মুখরোচক ভাল খাবারের কদর বাড়ছে। প্রতি কেজি চিনির দাম ১শত, প্যাকেট সেমাই প্রতিটি ৪০/৫০, নুডলসের বিভিন্ন দাম, হালিম ৬০/৭০ টাকায় বিক্রি করছেন। কোন কোন দোকানে তার চেয়ে বেশিও বিক্রি করে যাচ্ছে। কিসমিসও বাদামের দাম কম নয়। অনেকে প্যাকেট সেমাইয়ের পরিবর্তেই খোলা লাচ্ছা সেমাই,চিকন সেমাইয়ে ঝুঁকছেন। নিম্নবৃত্ত পরিবার ঈদে সেমাই চিনির দামে হিমশিমে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!