Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

রাজস্থলীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত।

রাজস্থলী প্রতিনিধি।

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ ইংবিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ৮ মার্চ রবিবার সকাল ১১ টায় অনুষ্টিত হয়।এবছরের নারী দিবসের প্রতিপাদ্য বিষয় হলো “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হউক নারী ও কণ্যার অধিকার ”।দিবসটি উপলক্ষে উপজেলা মডেল মসজিদের হল রুমে অফিসারের কার্যালয়ে নারীর ক্ষমতায়নে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তার। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৃতি চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ডা, নওশাদ খান, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাংবাদিক আজগর আলী খান, জামাত ইসলামের আমির মৌলনা ফরিদ আহম্মদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম, পশু সম্পদ কর্মকর্তা ডা, নোমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুবজ্জামান রাজু, ইউএনডিপির সিএইচটি প্রকল্পের উপজেলা কোডিনেটর হাসিনুর ত্রিপুরা,মিসন হাসপাতালের প্রতিনিধি মাসাং মারমা সহ বিভিন্ন এনজিও কর্মকর্তা-কর্মচারী বক্তব্য রাখেন।বক্তাগন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে এখন নারীরা প্রতিটা ক্ষেত্রে এগিয়ে চলছে। নারীরা এগিয়ে গেলে বাংলাদেশ একটি সোনার বাংলা গঠনে আরও এক ধাপ এগিয়ে যাবে। এ বাংলার নারীরা ১৯৫৭ সালে ৮ মার্চ মজুরী বৈষম্য কর্মঘন্টা নির্ধারণ এবং কর্মক্ষেত্রের বৈরী পরিবেশের প্রতিবাদ করেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সুতা কারখানার একদল শ্রমজীবী নারী। এতে ক্ষিপ্ত হয়ে তাদের ওপর দমন পীড়ন চালায় মালিক পক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!